বিগত ১৪ বছরে বজ্রপাতে হতাহতের সংখ্যা

বিগত ১৪ বছরে, অর্থাৎ ২০১০ থেকে ২০২৪ এপ্রিল পর্যন্ত বজ্রপাতে হতাহতের (মৃতের) সংখ্যা তালিকায় দেওয়া আছে। (তথ্যগুলো বিভিন্ন অনলাইন এবং দৈনিক পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে) This table below contains yearly data on the death from Lightning across Bangladesh (2010 to 2024). Year Total Children Women Men Injured 2024 288 48 33 207 139 2023 […]

বিগত ১৪ বছরে বজ্রপাতে হতাহতের সংখ্যা Read More »

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে প্রকাশিত বই

স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনসংকলন ও সম্পাদক: গওহার নঈম ওয়ারা ভৌগোলিক অবস্থানের কারণে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে প্রতিনিয়ত একটার পর একটা দুর্যোগের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে প্রথমা প্রকাশনী প্রকাশ করেছে স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন। সংকলন ও সম্পাদক:

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে প্রকাশিত বই Read More »

পরিকল্পনামতো কাজ করলে, চুরিদারি বন্ধ থাকলে সব সম্ভব

ছবিসূত্রঃ প্রথম আলো
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎকারটি নিয়েছেন গওহার নঈম ওয়ারা। ২০২২ সালে সিলেটের বন্যা পরিস্থিতি বিষয়ে এই সাক্ষাৎকার।

পরিকল্পনামতো কাজ করলে, চুরিদারি বন্ধ থাকলে সব সম্ভব Read More »

Flood management in Sylhet: We can’t fight a battle with ‘wet gunpowder’

Photo Credit : Daily star

Opinion article published by Gawher Nayeem Wahra in The Daily Star. This article is about the flood situation on Sylhet (June, 2022) and looks into the overall disaster management scenario of Bangladesh.

Flood management in Sylhet: We can’t fight a battle with ‘wet gunpowder’ Read More »

কাপড় বিতরণে আমাদের অবশ্যই যা করতে হবে

বন্যা কবলিত এলাকায় ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অনেকে পুরানো কাপড় সংগ্রহ করে বন্যার্তদের মধ্যে বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন। কাপড় বিতরণের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কাপড় বিতরণে আমাদের অবশ্যই যা করতে হবে…… ১) কাপড় বিতরণ করার সময় নতুন কাপড় বিতরণ করাকে অগ্রাধিকার দেয়া উচিত। ২) যদি পুরনো কাপড় দিতে হয় অবশ্যই সেটা খুব ভালো

কাপড় বিতরণে আমাদের অবশ্যই যা করতে হবে Read More »

তীব্র গরমে শিশুদের যত্ন ও করণীয়

তীব্র গরমে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। বুধবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ। একই সঙ্গে চলছে ২৪ জেলায় তাপপ্রবাহ। এই অবস্থা আরও অন্তত চার দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শিশুরা যেহেতু সব কথা বুঝিয়ে প্রকাশ করতে পারে না তাই এই ধরণের পরিস্থিতিতে বড়দের থেকে শিশুরা

তীব্র গরমে শিশুদের যত্ন ও করণীয় Read More »

তাপদাহে সুরক্ষা: হিটস্ট্রোকের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধ

হিট স্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয় প্রচণ্ড গরমে ভয়াবহ এক স্বাস্থ্যঝুঁকি হিটস্ট্রোক। যেকোনো বয়সের মানুষই এর শিকার হতে পারেন। তবে হুট করে কারও হিটস্ট্রোক হয় না। হিটস্ট্রোকের আগে নানা উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গ সম্পর্কে সবারই জেনে রাখা প্রয়োজন। হিটস্ট্রোক প্রতিরোধ করাও খুব কঠিন ব্যাপার নয়। প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা যাতে ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখুন গরমের সময় আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম হওয়া জরুরি। কিন্তু অতিরিক্ত গরমে পানিশূন্যতা হলে ঘামার প্রক্রিয়াটি বাধা পায়। ঘামের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজটাও ঠিকভাবে হয় না। এ অবস্থায় দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, যা ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে।  তখন মস্তিষ্কসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কোষ ক্ষতিগ্রস্ত হয়। দেখা দেয় নানা উপসর্গ। এ অবস্থার নামই হিটস্ট্রোক। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তি এলোমেলো কথা বলতে পারেন। অজ্ঞান হয়ে যেতে পারেন। তাঁর খিঁচুনি হতে পারে।  শরীর একেবারে ঘামহীন হয়ে যেতে পারে। হৃৎপিণ্ড অস্বাভাবিক ছন্দে স্পন্দিত হতে পারে। লিভার, কিডনি, মাংসপেশিসহ দেহের নানান অংশের ক্ষতি হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না হলে এর কারণে মৃত্যুও হতে পারে।  হিটস্ট্রোক হওয়ার আগে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ যখন বাধা পাওয়া শুরু করে, তখনই বেশ কিছু উপসর্গ দেখা দেয়। অনেক সময় এগুলোকে ছোটখাটো সমস্যা ভেবে অবহেলা করা হয়। এই যেমন, মাথাব্যথা কিংবা অতিরিক্ত ক্লান্তি।  গরমের কারণেই যে মাথাব্যথা হচ্ছে বা অতিরিক্ত ক্লান্তি লাগছে, অনেকেই তা ভেবে দেখেন না। এ ধরনের উপসর্গকে তেমন গুরুত্ব দেন না কিংবা ধরে নেন এর পেছনে ঘুমের ঘাটতি বা অন্য কোনো কারণ আছে। আর এসব উপসর্গ নিয়েই কাজকর্ম চালিয়ে যান। প্রচণ্ড গরমে শরীর অবসন্ন ও দুর্বল হয়ে পড়ে। গরমে অনেক সময় বমিভাব হয়। বমিও হয়। মাথা ঘোরায় বা ঝিমঝিম করে। অনেক সময় মনে হয় মাথাটা হালকা হয়ে আসছে। কাজ চালিয়ে গেলেও তখন মনোযোগ থাকে না। অল্পতেই মেজাজ বিগড়ে যেতে থাকে।  পেট কামড়াতে পারে। পায়ের পেশিতে টান লাগতে পারে। অতিরিক্ত ঘাম হয়। শরীর গরম হয়ে ওঠে। ত্বক লালচে দেখায়। হৃৎপিণ্ডের গতি কিছুটা বেড়ে যেতে পারে। শ্বাসপ্রশ্বাসের গতিও বাড়তে পারে।  মুখ ও গলা শুকিয়ে আসে। প্রচণ্ড তৃষ্ণা লাগে। পানিশূন্যতার কারণে এমনটা হয়। তখন প্রস্রাবের রং গাঢ় হতে থাকে। একসময় প্রস্রাবের পরিমাণও কমে যায়।  এসব উপসর্গ দেখা দিলে হিটস্ট্রোক একটি মেডিক্যাল ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। হিট স্ট্রোকের আগের এসব উপসর্গকে তাই গুরুত্ব দিতে হবে। এসব দেখা গেলে দ্রুততম সময়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে উদ্যোগী হতে হবে।  কাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং কমবয়সী শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকে। তাই তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। তবে কমবয়সী কর্মঠ মানুষ অনেক সময়ই নিজের প্রতি খুব একটা যত্নশীল হন না। গরমে বাইরে কাজ করতে গিয়ে তাঁদেরও হিট স্ট্রোক হতে পারে।  হিটস্ট্রোক প্রতিরোধে সতর্কতা  শেষকথা তীব্র আবহাওয়ায় শুধু নিজের না, পরিবারের সবার প্রতি খেয়াল রাখুন। শিশুরা যেন স্কুলে গিয়ে রোদে দৌড়ঝাঁপ না করে। কারও পানি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন, গরমের সময় তিনি কতটা পানি খেতে পারবেন।  রিকশাচালক রোদে ঘাম ঝরান, গাড়িচালক গরম হয়ে ওঠা গাড়িতে বসে থাকেন। ফেরিওয়ালারা রোদে রোদে পণ্য নিয়ে ঘুরতে থাকেন। নিজ এলাকায় এমন মানুষদের জন্য খাওয়ার পানি এবং হাত-মুখ ধোয়ার ব্যবস্থা রাখতে পারেন।  পথের প্রাণীদের জন্যও পানির ব্যবস্থা করুন। বারান্দা ও ছাদে পাখিদের জন্য পানি রাখতে পারেন। আপনার বাড়ির ছায়ায় নিশ্চিন্তে বিশ্রাম নিক অসহায় কোনো প্রাণ।  পানির পাত্রগুলো পরিষ্কার করে তাতে নতুন করে পানি দেবেন রোজ। একটানা কয়েক দিন পানি জমে থাকতে দেবেন না। যেখানেই সুযোগ পান, গাছ লাগান। চারপাশে রাখা পানির উৎস এবং গাছের কারণে পরিবেশের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। হিট স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচবেন আপনি, আপনার প্রিয়জন। তীব্র তাপদাহে করণীয়, শিশুর যত্ন সম্পর্কে বিস্তারিত নিচের লিংকে ছবি: দৈনিক ইত্তেফাক

তাপদাহে সুরক্ষা: হিটস্ট্রোকের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধ Read More »

৬ বা ৯ মাসের আগে কোনো শিশু হাম -এ আক্রান্ত হলে কী করণীয়

বাংলাদেশে সম্প্রতি শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নয় মাসের বদলে ছয় মাস বয়সেই হামের টিকার প্রথম ডোজ প্রদান করা হবে। এর আগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী শিশুকে ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা দেওয়া হতো। তবে প্রশ্ন উঠেছে, ৬ বা ৯ মাসের আগে কোনো শিশু হাম -এ আক্রান্ত

৬ বা ৯ মাসের আগে কোনো শিশু হাম -এ আক্রান্ত হলে কী করণীয় Read More »

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব: সতর্কতা জরুরি

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে জ্বর ও শরীরে র‍্যাশের উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভিড় বাড়ছে। এসব শিশুর অনেকের মধ্যেই হাম (Measles) শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং কয়েকজন শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে অভিভাবক, শিশুচিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসন—সকলের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।  হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব: সতর্কতা জরুরি Read More »

ছুটি কাটুক আনন্দে: প্রয়োজন বাড়তি সতর্কতা

ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হয়ে গেছে। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সাথে ভাগাভাগি করে নিতে অনেকেই ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবার কেউ কেউ ছুটি কাটাতে বিভিন্ন পর্যটনকেন্দ্র বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে প্রতি বছরই দেখা যায়, এমন দীর্ঘ ছুটির সময় বাড়ি ফেরা বা বেড়াতে যাওয়ার পথে এবং

ছুটি কাটুক আনন্দে: প্রয়োজন বাড়তি সতর্কতা Read More »

নতুন বছর উদযাপনে আতশবাজি ও ফানুস: প্রতিবছরই আগুন ও বিপদের শঙ্কা, প্রাণ হারায় নিরীহ পাখিরা

বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। দেশে প্রতি বছরের মত এবছরও থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষের উৎসব পালন করবে সকলে। থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষের উৎসব বাংলাদেশে যেন প্রতিবছরই অগ্নি দুর্ঘটনার আগাম বার্তা নিয়ে আসে। ২০২৪ সালে পুলিশ নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে ৩১ ডিসেম্বর রাতেও দেশের বিভিন্ন শহরে আতশবাজি ফোটানো ও

নতুন বছর উদযাপনে আতশবাজি ও ফানুস: প্রতিবছরই আগুন ও বিপদের শঙ্কা, প্রাণ হারায় নিরীহ পাখিরা Read More »

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: হাজারো পরিবার নিঃস্ব

গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বস্তির বউবাজার এলাকার কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক—এই তিনটি অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। আবাসস্থল হিসেবে ব্যবহৃত টিন-চটা কাঠামো, সংকীর্ণ গলি এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নির্বাপণে ব্যাপক বাধার মুখে

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: হাজারো পরিবার নিঃস্ব Read More »

যেকোন দুর্যোগে সবার আগে শিশুদের কথা ভাবুন

এবারের ভূমিকম্পে সিসি টিভির ফুটেছে দেখা গেছে অনেক অভিভাবক সাথে  থাকা শিশুদের ছেড়ে দৌড় দিচ্ছে।  এসব দৃশ্য আমাদের অনেককেই ব্যথিত করেছে। ভবিষ্যতে সচেতনভাবে সাথে থাকা অথবা কাছাকাছি থাকা শিশুদের (নিজের শিশু না হলেও) রক্ষার জন্য আমাদের যত্নশীল হতে হবে। ভূমিকম্পের জন্য কীভাবে প্রস্তুতি নিবেন: আগে থেকেই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ (যেমন ভূমিকম্প) নিয়ে পরিবারের শিশুদের সঙ্গে কথা

যেকোন দুর্যোগে সবার আগে শিশুদের কথা ভাবুন Read More »

ভূমিকম্প ২০২৫: সাম্প্রতিক সময়ে দেশের বড় ভূমিকম্প

গত ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকার নিকটবর্তী নরসিংদীর মাধবদী উপজেলায় মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দেশি ও বিদেশি ভূতাত্ত্বিক সংস্থা এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এটি ৫.৫ হিসেবে নির্ধারণ করেছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায়

ভূমিকম্প ২০২৫: সাম্প্রতিক সময়ে দেশের বড় ভূমিকম্প Read More »

যশোর-খুলনা অঞ্চলের ভবদহের জলাবদ্ধতা

যশোর-খুলনা অঞ্চলের ভবদহের জলাবদ্ধতা মস্যা ও সেখানকার মানুষের ভোগান্তি নিয়ে লিখেছেন গওহার নঈম ওয়ারা, প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, প্রথম আলো ‘মরিবার আগে একটিবার শুকনা মাটিতে হাঁটিবার চাই’ অভয়নগরের ডহর মশিয়াহাটী গ্রামে দেখা হয়ে গেল জীবন মণ্ডলের সঙ্গে। জীবনানন্দের গন্ধ থাকলেও শিরোনামের কথাগুলো তাঁর।  জীবনই আমাকে শনাক্ত করে বললেন, ‘ভাই দেখি তেমনি আছেন। একটু শুকো গেছেন,

যশোর-খুলনা অঞ্চলের ভবদহের জলাবদ্ধতা Read More »