Communication Material

৬ বা ৯ মাসের আগে কোনো শিশু হাম -এ আক্রান্ত হলে কী করণীয়

বাংলাদেশে সম্প্রতি শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নয় মাসের বদলে ছয় মাস বয়সেই হামের টিকার প্রথম ডোজ প্রদান করা হবে। এর আগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী শিশুকে ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা দেওয়া হতো। তবে প্রশ্ন উঠেছে, ৬ বা ৯ মাসের আগে কোনো শিশু হাম -এ আক্রান্ত […]

৬ বা ৯ মাসের আগে কোনো শিশু হাম -এ আক্রান্ত হলে কী করণীয় Read More »

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব: সতর্কতা জরুরি

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে জ্বর ও শরীরে র‍্যাশের উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভিড় বাড়ছে। এসব শিশুর অনেকের মধ্যেই হাম (Measles) শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং কয়েকজন শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে অভিভাবক, শিশুচিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসন—সকলের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।  হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব: সতর্কতা জরুরি Read More »

ছুটি কাটুক আনন্দে: প্রয়োজন বাড়তি সতর্কতা

ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হয়ে গেছে। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সাথে ভাগাভাগি করে নিতে অনেকেই ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবার কেউ কেউ ছুটি কাটাতে বিভিন্ন পর্যটনকেন্দ্র বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে প্রতি বছরই দেখা যায়, এমন দীর্ঘ ছুটির সময় বাড়ি ফেরা বা বেড়াতে যাওয়ার পথে এবং

ছুটি কাটুক আনন্দে: প্রয়োজন বাড়তি সতর্কতা Read More »

নতুন বছর উদযাপনে আতশবাজি ও ফানুস: প্রতিবছরই আগুন ও বিপদের শঙ্কা, প্রাণ হারায় নিরীহ পাখিরা

বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। দেশে প্রতি বছরের মত এবছরও থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষের উৎসব পালন করবে সকলে। থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষের উৎসব বাংলাদেশে যেন প্রতিবছরই অগ্নি দুর্ঘটনার আগাম বার্তা নিয়ে আসে। ২০২৪ সালে পুলিশ নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে ৩১ ডিসেম্বর রাতেও দেশের বিভিন্ন শহরে আতশবাজি ফোটানো ও

নতুন বছর উদযাপনে আতশবাজি ও ফানুস: প্রতিবছরই আগুন ও বিপদের শঙ্কা, প্রাণ হারায় নিরীহ পাখিরা Read More »

যেকোন দুর্যোগে সবার আগে শিশুদের কথা ভাবুন

এবারের ভূমিকম্পে সিসি টিভির ফুটেছে দেখা গেছে অনেক অভিভাবক সাথে  থাকা শিশুদের ছেড়ে দৌড় দিচ্ছে।  এসব দৃশ্য আমাদের অনেককেই ব্যথিত করেছে। ভবিষ্যতে সচেতনভাবে সাথে থাকা অথবা কাছাকাছি থাকা শিশুদের (নিজের শিশু না হলেও) রক্ষার জন্য আমাদের যত্নশীল হতে হবে। ভূমিকম্পের জন্য কীভাবে প্রস্তুতি নিবেন: আগে থেকেই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ (যেমন ভূমিকম্প) নিয়ে পরিবারের শিশুদের সঙ্গে কথা

যেকোন দুর্যোগে সবার আগে শিশুদের কথা ভাবুন Read More »

পরীক্ষায় কম ফল মানেই জীবনের শেষ নয় – আত্মহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টা প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান

একজন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যা করলো, তার দায় কার? শুধু সেই শিক্ষার্থীর? না কি আমরা সবাই কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িত? শিক্ষাব্যবস্থা, পরিবার, সমাজ, কেউই কি দায়িত্ব এড়াতে পারে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, প্রতি বছর আত্মহত্যার কারণে প্রাণ হারায় প্রায় ১৩ হাজার মানুষ। এর মধ্যে একটি বড় অংশই হচ্ছে তরুণ-তরুণী

পরীক্ষায় কম ফল মানেই জীবনের শেষ নয় – আত্মহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টা প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান Read More »

লিচু বা অন্য ফলের বিচি গলায় আটকে শিশু মৃত্যুর ঝুঁকি: প্রতিরোধে যা করবেন

লিচু বিচি গলায় আটকে শিশু মৃত্যুর প্রবণতা দেখা যাচ্ছে। শিশুর গলায় বিচি আটকে গেলে, না ঘাবড়ে করণীয় ঠিক করতে হবে। মধুমাস শুরু হচ্ছে, এই সময় বাজারে নানা ধরনের সুস্বাদু ফল পাওয়া যায়, যার মধ্যে লিচু অন্যতম। কিন্তু গত দুইদিনে (৪-৬ মে, ২০২৫) গলায় লিচু বিচি আটকে ৫ জন শিশু মৃত্যুর ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, যা খুবই উদ্বেগজনক।

লিচু বা অন্য ফলের বিচি গলায় আটকে শিশু মৃত্যুর ঝুঁকি: প্রতিরোধে যা করবেন Read More »

জীবন বাঁচানো খাবার স্যালাইন পরিণত হচ্ছে প্রাণঘাতকে শুধুমাত্র ভুলভাবে স্যালাইন পানি বানানো ও খাওয়ানো কারণে

ডায়রিয়া চিকিৎসায় সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো স্যালাইন পানি খাওয়ানো। স্যালাইন হলো বিভিন্ন খনিজ উপাদানসমৃদ্ধ লবণ। স্যালাইন পানি ডায়রিয়া বন্ধ করে না, এটি ডায়রিয়ার ফলে শরীরে যে পানি ও লবণশূন্যতা হয়, তার ঘাটতি পূরণ করে। কিন্তু স্যালাইন পানি তৈরির সঠিক নিয়মাবলী না জানার কারণে ডায়রিয়া আক্রান্ত শিশুদের ঝুঁকি বেড়ে যাচ্ছে এমনকি দীর্ঘমেয়াদী প্রভাবসহ মৃত্যু ঝুঁকি বাড়ছে।

জীবন বাঁচানো খাবার স্যালাইন পরিণত হচ্ছে প্রাণঘাতকে শুধুমাত্র ভুলভাবে স্যালাইন পানি বানানো ও খাওয়ানো কারণে Read More »

খোস-পাঁচড়া (স্ক্যাবিস) হলে শিশুসহ বাড়ির সকলকে সাবান দিয়ে গোসল করিয়ে  নিমপাতা সিদ্ধ পানিতে লবন মিশিয়ে গায়ে ঢালুন

সম্প্রতি বাংলাদেশে ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস বা খোস-পাঁচড়ার সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রোগ বিশেষভাবে ছড়ায় ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে। সাধারণত গরমকালে স্ক্যাবিসের প্রকোপ বেশি দেখা গেলেও, বর্তমানে এটি সারা বছর ধরেই লক্ষ করা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, প্রতি বছর বাংলাদেশে গড়ে ৫০ লাখ মানুষ স্ক্যাবিসে আক্রান্ত হন, যার মধ্যে শিশুরা

খোস-পাঁচড়া (স্ক্যাবিস) হলে শিশুসহ বাড়ির সকলকে সাবান দিয়ে গোসল করিয়ে  নিমপাতা সিদ্ধ পানিতে লবন মিশিয়ে গায়ে ঢালুন Read More »

স্যালাইন পানি তৈরির সঠিক নিয়মাবলী না জানার কারণে ডায়রিয়া আক্রান্ত শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে

প্রতিবছরই শীতের সাথে সাথে বেড়ে যায় ডায়রিয়ার প্রকোপ। বছরের অন্যান্য সময় যে ডায়রিয়া বা কলেরা দেখা দেয়, তার থেকে শীতকালীন ডায়রিয়ার কিছুটা পার্থক্য আছে। শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু রোটাভাইরাস। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র-আইসিডিডিআর,বি‘র তথ্য মতে চলতি বছর (২০২৫) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইসিডিডিআর,বিতে দিনে ভর্তি হচ্ছে আট শতাধিক শিশু। তাদের ৯০ শতাংশই রোটা

স্যালাইন পানি তৈরির সঠিক নিয়মাবলী না জানার কারণে ডায়রিয়া আক্রান্ত শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে Read More »