দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব: সতর্কতা জরুরি

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে জ্বর ও শরীরে র‍্যাশের উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভিড় বাড়ছে। এসব শিশুর অনেকের মধ্যেই হাম (Measles) শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং কয়েকজন শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে অভিভাবক, শিশুচিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসন—সকলের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। 

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। আক্রান্ত ব্যক্তি হাঁচি-কাশির মাধ্যমে খুব সহজেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। 

অনেক ক্ষেত্রে দেখা যায়, টিকা নেওয়ার পরও শরীরে প্রত্যাশিত প্রতিরোধক্ষমতা তৈরি না হলে পুনরায় হাম হতে পারে। তাই টিকাপ্রাপ্ত হলেও সতর্ক থাকা জরুরি। এই সময় অভিভাবকদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

সুত্র ঃ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, শিশুরোগ বিশেষজ্ঞ (প্রথম আলো ৩০ মার্চ ২০২৬)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *